এনপিআইইউবি শিক্ষার্থী শাহাদাত হোসেন জেলা প্রশাসন নৌকা বাইচ ২০২৫-এ শ্রেষ্ঠ ভিডিও চিত্রগ্রাহক নির্বাচিত - News Details - NPIUB, North Pacific International University of Bangladesh

এনপিআইইউবি শিক্ষার্থী শাহাদাত হোসেন জেলা প্রশাসন নৌকা বাইচ ২০২৫-এ শ্রেষ্ঠ ভিডিও চিত্রগ্রাহক নির্বাচিত

August 23, 2025

News Image
মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৫-এ অসাধারণ সাফল্য অর্জন করেছেন এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশের (NPIUB) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের শিক্ষার্থী মোঃ শাহাদাত হোসেন। তিনি “শ্রেষ্ঠ ভিডিও চিত্রগ্রাহক” বিভাগে প্রথম স্থান অর্জন করেন।

কালীগঙ্গা নদীর (বেউথা ঘাট) মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে অনুষ্ঠিত এ নৌকা বাইচ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিযোগী নৌকা ও দর্শকের উপস্থিতি ছিল উপচে পড়া। শাহাদাত হোসেনের তোলা সৃজনশীল ভিজ্যুয়াল ডকুমেন্টেশন বিচারকমণ্ডলীর সর্বোচ্চ প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানের প্রধান অতিথি মানিকগঞ্জ জেলা প্রশাসক বিজয়ীর হাতে প্রথম পুরস্কার তুলে দেন। উপস্থিত অতিথি ও দর্শকরা এ অর্জনকে তরুণ প্রজন্মের প্রতিভা বিকাশের অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

NPI University of Bangladesh-এর শিক্ষার্থীর এ অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য যেমন গৌরবের, তেমনি ভবিষ্যতের তরুণ প্রজন্মকে সৃজনশীল কাজে অনুপ্রাণিত করবে বলে অভিমত জানিয়েছেন শিক্ষক ও সহপাঠীরা।
Author Image
CSE
CSE

© 2025 NPI University of Bangladesh.